Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহারে ডিবিএ’র অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৩:৪৮ | আপডেট: ৯ জুন ২০২৬ ১৩:৫০

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বেক্সিমকো লিমিটেড-এর শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহার করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশন সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে ‘ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ডিবিএ)।

মঙ্গলবার (০৯ জুন) ডিবিএ’র পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

বার্তায় বলা হয়, গত ৪ মে পুঁজিবাজারে ফ্লোর প্রাইসজনিত অচলাবস্থা দূরীকরণ এবং স্বাভাবিক লেনদেন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএসইসির নিকট একটি আবেদন জানানো হয়েছিল। ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম-এর সই করা ওই আবেদনে বলা হয় যে, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বেক্সিমকো লিমিটেড-এর শেয়ারে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় একদিকে বিক্রেতাদের স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাজারে স্বাভাবিক মূল্য আবিষ্কার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এছাড়া, ফ্লোর প্রাইস ব্যবস্থা মার্জিন ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

ডিবিএ’র ওই আবেদন ও বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিএসইসি’র নবনিযুক্ত কমিশন ইসলামী ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড-এর শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ডিবিএ মনে করে, এই সময়োপযোগী সিদ্ধান্ত বাজারে দীর্ঘদিনের স্থবিরতা নিরসন, স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরুদ্ধার এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে এটি বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে সহায়ক হবে।

ডিবিএ আশা প্রকাশ করে যে, মাসুদ খান-এর নেতৃত্বে নতুন কমিশন বাজারের স্বার্থে দীর্ঘদিন ধরে বিদ্যমান ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশের পরিপন্থী বিধি-বিধান এবং প্রতিবন্ধকতাসমূহের প্রয়োজনীয় সংস্কার সাধন করবে এবং একটি স্বচ্ছ, আধুনিক, টেকসই ও আস্থানির্ভর পুঁজিবাজার গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর