ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে। আগামী ১৫ জুন দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হবে।
সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এর আগে, গত ১০ মে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের জন্য প্রথম দফায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। ওই তালিকায় ৩৩টি পৌরসভার মেয়র এবং ৬৭টি উপজেলার চেয়ারম্যান পদের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছিল। দ্বিতীয় ধাপের এই ঘোষণার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতিতে গতি আনতে চাইছে দলটি।