Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে ট্রাইব্যুনাল একদিনের জন্য বিচারকার্য স্থগিত

স্টাফ করেসপন্ডেট
৮ জুন ২০২৬ ১৬:১০

আইনজীবী আমিনুল গণি টিটো।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা প্রবীণ আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে একদিনের জন্য বিচারিক কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আমিনুল গণি টিটো ঢাকা আইনজীবী সমিতির একজন সুপরিচিত ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন। বিশেষ করে ট্রায়াল আইনজীবী হিসেবে তিনি আইন অঙ্গনে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক গুরুত্বপূর্ণ মামলায়ও তিনি আসামিপক্ষের হয়ে আইনি লড়াই করেছেন।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার জানাজায় অংশগ্রহণ করেছি এবং তার প্রতি সম্মান জানিয়ে আজকের জন্য ট্রাইব্যুনালের বিচারকার্য মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে।

উল্লেখ্য, রোববার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আইনজীবী আমিনুল গণি টিটো। তিনি ফৌজদারি আইন বিষয়ে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার জন্য পরিচিত ছিলেন।