Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের শাল্লায় তালিকাবঞ্চিত কৃষকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৫:০৮

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল করেছেন তালিকা বঞ্চিত ক্ষতিগ্রস্থ কৃষকেরা। তালিকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলটি করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে দিকে উপজেলার ২ নম্বর হবিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে শতাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ মিছিল করেন। এ সময় কৃষকেরা বলেন, যারা জলাবদ্ধতার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে তালিকায় অর্ন্তভুক্তি করা হয়নি। ঢাকায় চাকরি করে এমন লোকও সরকারি ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকায় বিল পাচ্ছে।

অনেক অকৃষক এই তালিকায় রয়েছে উল্লেখ করে বিক্ষুব্ধ কৃষকেরা বলেন, চাকরিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন ভাতা পাচ্ছে। এগুলো দেখে কৃষকেরা কম্বিত হয়ে গেছে যে এটা কি হলো? যারা প্রকৃত কৃষক তাদের নাম তালিকায় নেই। কৃষকেরা বলেন, স্বজনপ্রীতি করে মেম্বারের ভাই-ভাতিজাদের নাম তালিকায় আগে দেওয়া হয়েছে। স্বজনপ্রীতির তালিকা আমরা মানি না। এই তালিকা তদন্ত করে পূনরায় করার দাবি জানান তারা। ‘বাবলু মেম্বারের দুর্নীতি, মানি না মানি না’, ‘বাবলু মেম্বারের স্বজনপ্রীতির তালিকা মানি না-মানবো না’এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ কৃষকেরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে হবিবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাবলু রায় বলেন, এখানে যারা এসেছে তাদের পরিবারের একাধিক ব্যক্তির নাম তালিকায় রয়েছে। প্রথম তালিকায় একঘরে ১১ জনের নাম ছিল সবার নাম দেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষ উদ্দেশ্য-প্রণোদিতভাবে বিক্ষোভ করেছে।

২ নম্বর হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস বলেন, যদি অনিয়ম হয়ে থাকে, জমি নষ্ট হয়নি তালিকায় যদি এমন কেউ থাকে আমাদেরকে তালিকা দেওয়া হউক। আমরা তাদের বিল আটকে দেব।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে তালিকা চূড়ান্ত করা হয়েছে। তারপরও নির্দিষ্ট অনিয়মের তথ্য পাওয়া গেলে বা কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর