Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরা লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১১:০৮ | আপডেট: ৮ জুন ২০২৬ ১১:২৪

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় লোকনাথ নাসিং হোম এন্ড ডায়গনষ্টিক সেন্টার নামে একটি বেসরকারী হাসপাতালে পারুল খাতুন (৩২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।

রোববার (৭জুন) সন্ধ্যায় পাটকেলঘাটা বাজার সংলগ্ন লোকনাথ ক্লিনিকে এ ঘটনা ঘটে। তবে এর আগে ও এই ক্লিনিকে রোগী মারা যাওয়ার অনেক অভিযোগ রয়েছে। এদিকে ক্লিনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা।

পারুল খাতুন আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের আবু হানিফের স্ত্রী।

নিহতের ছোটভাবি মিনা খাতুন বলেন, গতকাল সকালে তার ননদের প্রসব বেদনা উঠলে তাকে লোকনাথ নার্সিং হোমে ভর্তি করা হয়। রোববার দুপুরে সিজারের মাধ্যমে সেখানে একটি ছেলে সন্তান জন্ম নেয়। সন্ধার পরে তার ননদের অবস্থা খারাপ হতে থাকলে ওই সময় কর্তৃপক্ষ তাকে অন্য ক্লিনিকে হস্তান্তরের চেষ্টা করলে সেখানে মারা যায় পারুল। চিকিৎসকের ভুলে এমনটা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে নবজাতক সুস্থ আছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পারুলের বাবা আজিত খাঁ বলেন, মেয়ের তিন নাম্বার সিজারের ঝুঁকি থাকার কারণে তিনি আগেই ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এখানে ভর্তি করান। কিন্তু ক্লিনিক মালিক পুলক পাল তাকে অভিজ্ঞ সার্জন দ্বারা সিজার করাবেন বলে আশ্বাস দেন। কিন্তু ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

স্থানীয়রা জানায়, লোকনাথ নাসিং হোম এখন মৃত্যু কূপে পরিনত হয়েছে। প্রতিবছর এখানে অপচিকিৎসার স্বীকার হয়ে কয়েকজন প্রসূত মা মারা গিয়েছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মাঝে মাঝে ক্লিনিকে ঝটিকা অভিযানে ক্লিনিক বন্ধ হলেও অদৃশ্য কারনে তা আবার খুলে যায়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.আব্দুস সালাম বলেন, আমি ছুটিতে ঢাকায় আছি। ডাক্তার ফরহাদ জামিল বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর