Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৮:০৭ | আপডেট: ৭ জুন ২০২৬ ২২:২৭

ফিরিয়ে আনা মৎস্যজীবীদের সঙ্গে কোস্ট গার্ড সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ।

রোববার (৭ জুন) বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড, ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন ৪টি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করেছে।

এই প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো একযোগে কাজ করেছে।

বিজ্ঞাপন

যথাযথ দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করা হলে বাংলাদেশ বরাবরই বিদেশে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা দিয়ে থাকে।

সারাবাংলা/একে/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর