Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেফতার ২৮

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৫:৩৩

ঢাকা: রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশান-২ এলাকার পৃথক দুটি স্পা সেন্টারে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন- মোর্শেদ আলম (৩৩), কায়কোবাদ সরকার (২৫), রমজান ভুইয়া (৪৫), মেহেদী হাসান (২৭), তারভীর আলম (২২), মাহফুজ কামাল স্বাধীন (৩২), মনিরুল ইসলাম মুন্না (২৬), মো. হাসান (৩৭), বাবুল হোসেন (৩৮), মো. মোস্তফা (৬০), পরিতোষ শীল (৩৭), মো. শোহান (২৫), রফিকুল ইসলাম রানা (৩৭), জহিরুল ইসলাম (৩৬), মো. আরিফুল ইসলাম (৪৩), খাদিজা ইসলাম শান্তা (২৫), ফাহিমা সুলতানা (২৫), রত্না আক্তার (২৩), মাহিমা আক্তার (২৪), ফারজানা আমিন (২৬), রোকসানা আক্তার (৩২), মায়া আক্তার (২৪), ফারিয়া ইসলাম (২৪), ইসরাত জাহান জয়া (২২), রুবিনা আক্তার (১৯), তাহিয়া ইসলাম (২৩), ময়না (২১) ও মাহমুদা আক্তার (৪২)।

বিজ্ঞাপন

ওসি দাউদ হোসেন বলেন, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র রাজধানীর অভিজাত এলাকায় কয়েকটি স্পা সেন্টার পরিচালনা করে আসছিল। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/এনজে