Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূরুঙ্গামারীতে বাজারে আগুন, প্রায় ৫০টি দোকান ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১১:৪৫

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অত্যন্ত ৫০টি দোকান ভস্মীভূত হয়েছে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি নিরুপন করতে না পারলেও কয়েক কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার কথা জানান ব্যাবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, শুক্রবার (৫ জুন) সকাল সোয়া ৬টার দিকে আগুনে সূত্রপাত হয়। ভূরুঙ্গামারী উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ব্যবসায়ীদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছোট-বড় দোকানসহ কমপক্ষে ৫০টি দোকানঘর পুড়ে গেছে। এই বাজারে কাপড়, কসমেটিকস, ফলের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকানঘর ছিল। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির শংকা করছে স্থানীয় ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি এবং কি পরিমাণে ক্ষতির হয়েছে তা নির্ণয়ের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর