Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব পরিবেশ দিবস আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১১:২৪

প্রতীকী ছবি।

ঢাকা: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ফলে মানবসভ্যতা আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাপমাত্রা বৃদ্ধি, অনয়মিত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি পরিবেশ রক্ষার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র‍্যালি এবং সেমিনারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলনের স্মরণে ১৯৭৪ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন সুইডেনের স্টকহোমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর