Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে তেল চুরির ঘটনায় দুই পাম্পের ৪টি ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১০:৩৬

রাজবাড়ী: বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের অভিযানে পরিমাপে কম দেওয়ার মাধ্যমে তেল চুরির অপরাধে রাজবাড়ীর মেসার্স পলাশ ফিলিং স্টেশন ও মেসার্স সপ্তবর্ণা ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধের পর সিলগালা করে করে দেওয়া হয়েছে। ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের একটি দল রাজবাড়ী জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে।

বিএসটিআই ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিদর্শক(মেট) মো. খালিদ হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জ্বালানি তেল পরিমাপে নির্ধারিত মান ও পরিমাপ ব্যবস্থা, যন্ত্রপাতির কার্যকারিতা এবং বিএসটিআইয়ের অনুমোদন সংক্রান্ত বিষয় যাচাই করা হয়।

বিজ্ঞাপন

বিএসটিআইয়ের পরিচালিত অভিযানে রাজবাড়ী শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স পলাশ ফিলিং স্টেশনের ডিজেল-১ ও ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে এবং উপজেলার গোয়ালন্দ মোড়ের মেসার্স সপ্তবর্ণা ফিলিং স্টেশনের পেট্রোল ও অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে প্রতিটিতে ১২০ মিলি. ডিজেল করে কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ১৫(৩) ধারা অনুযায়ী ওই ডিসপেন্সিং ইউনিট ২টি সিলগালা করে বন্ধ করা হয়।

এছাড়াও বিএসটআই’র সার্ভিল্যান্স অভিযানে সদর উপজেলার কল্যাণপুর বাজারের তালুকদার ডিজিটাল স্কেলের ব্যবহৃত ওয়েব্রিজ স্কেলের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয় এবং শ্রীপুর এলাকার আর কে এস অটো ফ্লাওয়ার মিলস এর ডিজিটাল ব্রীজ স্কেলসহ অন্যান্য স্কেলসমূহের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

বিশ্ব পরিবেশ দিবস আজ
৫ জুন ২০২৬ ১১:২৪

আরো

সম্পর্কিত খবর