ঢাকা: দুপুরে নিয়োগ পাওয়ার দিনেই বিকেলে প্রথমবারের মতো অফিস করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান মাসুদ খান। নিয়োগপ্রাপ্ত নতুন তিন কমিশনারও বিএসইসি-তে দায়িত্ব গ্রহণ করতে কার্যালয়ে আসেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে আসেন মাসুদ খান। এ সময় সংস্থার কর্মকর্তারা তাকে বরণ করে নেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ খান। একইসঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনাল-এর ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিক।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, যোগদানের দিন থেকে প্রত্যেককেই চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।