Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

স্টাফ করেসপন্ডেট
৩ জুন ২০২৬ ১৩:০৭ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৪:২২

দীপু মনি।

ঢাকা: রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। একই সঙ্গে বাকি ছয়টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডা. দীপু মনি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বর্তমানে তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৩৮টির বেশি মামলা বিচারাধীন রয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর