Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার নিবন্ধন ফরম দ্রুত আপলোডের নির্দেশ ইসির

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৫:২৫ | আপডেট: ২ জুন ২০২৬ ১৯:১৬

– ফাইল ছবি

ঢাকা: ভোটার নিবন্ধন ফরম-২ (২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সব) ডাটাবেইজে আপলোড কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মাঠ পর্যায়ে এমন নির্দেশনা দিয়েছেন।

‎মঙ্গলবার (২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।

‎ইসি সুত্রে জানা গেছে, নাগরিকদের নিবন্ধন ফরম আপলোড করা হলে একদিকে যেমন তথ্য সঠিকতা নিশ্চিত করা যাবে। অন্যদিকে এনআইডি’র তথ্য সংশোধনেও ভোগান্তি কমবে।

‎আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের নিবন্ধন ফরম ডাটাবেইজে নাই- তাদেরটা আপলোড করে এ কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সে হিসাবে কাজ চলছে।

বিজ্ঞাপন