Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ ভিত্তিহীন: তাসনিম জারা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৪:৩৮ | আপডেট: ১ জুন ২০২৬ ২০:৩৬

এনসিপি)-এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা – ছবি : সংগৃহীত

ঢাকা: ক্ষমতাসীন বিএনপি’র সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে তিনি এ দাবি করেন।

ডা. জারা তার পোস্টে উল্লেখ করেন, একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে যে, নির্বাচনের সময় বিএনপির সঙ্গে তার গোপন সমঝোতা বা নেগোসিয়েশন হয়েছিল। এছাড়া বিএনপি তাকে বিশেষ সংকেত বা ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছিল বলেও যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

ডা. তাসনিম জারা বলেন, তিনি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে এমন কোনো আলোচনাই করেন নি। যারা এসব ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন, তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি প্রশ্ন করেন, কবে, কোথায় এবং কার সঙ্গে এই সমঝোতা হয়েছে- তার কোনো নাম, তারিখ বা প্রমাণ কেউ দিতে পারবে না।

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও বলেন, এই ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর মূল উদ্দেশ্য হলো নিজেদের সুবিধামতো একটি রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান তৈরি করা। মিথ্যার এই রাজনীতির চর্চা বন্ধের আহ্বান জানিয়ে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, এমন কোনো ঘটনা কখনোই ঘটেনি। এটি নিছক কল্পনাপ্রসূত একটি গুজব মাত্র।