Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৩:৫২

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

মৃত শিশুটির বয়স ৮ মাস, তার নাম তাসিম। তাসিম ঝিনাইদহ জেলার অসিম এর ছেলে। রোববার (৩১ মে) সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে গত তিন দিনে হাসপাতালেটিতে হাম রুবেলা সংক্রমণের চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ৯১ শিশু সহ ১৮৩ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জ্বর, সর্দিকাশি ও হামের উপসর্গ নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৩ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমান হাসপাতাল দুটিতে ১৮৩ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে জেলায় ২ হাজার ১২৮ জন রোগী চিকিৎসা নিয়েছে। যাদের মধ্যে ১ হাজার ৮১০ শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে এ বছর হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ শিশুর মারা গিয়েছে। যাদের মধ্যে ফরিদপুরে ৫ গোপালগঞ্জে ৪, মাদারিপুরে ৩, রাজবাড়ীর ৩ মাগুরা, যশোর ও ঝিনাইদহ জেলার একজন করে শিশু রয়েছে।

ফরিদপুর সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান, প্রতিদিনই হামে আক্রান্ত রোগীদের চাপ বেড়েই চলেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসি ব্যবস্থা থাকায় বিভিন্ন জেলা থেকে আগত হামে আক্রান্ত রোগীরাও এখানে ভর্তি হচ্ছে। যেকারণে হাসপাতাল দুটিতে চিকিৎসক ও নার্সদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর