Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর সেনানী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ০৮:৩৮ | আপডেট: ৩১ মে ২০২৬ ১১:৩৬

প্রতীকী ছবি।

বিশ্বশান্তি রক্ষায় আত্মত্যাগকারী ৬ বাংলাদেশি বীর সেনানীকে জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দেওয়া হচ্ছে।

চলতি বছরের ৫ জুন জাতিসংঘ সদর দফতরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ তুলে দেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

চলতি বছরের ৫ জুন আত্মত্যাগকারী ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হবে। এদের মধ্যে ৫৯ জন গত বছর প্রাণ হারিয়েছেন। যেখানে স্থান পেয়েছেন ৬ বাংলাদেশি।

বাংলাদেশের মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল প্রাপ্তদের মধ্যে ছয়জন হলেন, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল। তারা সবাই ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আব্বেই-তে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় একটি ড্রোন হামলায় নিহত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর