Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের রূপকল্প চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে: ড. মঈন খান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৫:৩০ | আপডেট: ৩০ মে ২০২৬ ১৮:৩০

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর রূপকল্প চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে।

শনিবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ-এর আয়োজনে বিএফডিসি গেটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ৫০০ শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান প্রবর্তন করেছেন, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেছেন, বিটিভি সাদাকালো থেকে রঙিন করেছেন, বিএফডিসি আধুনিকায়ন করেছেন। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে। আমাদের সরকার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আবারো চলচ্চিত্রের উন্নয়ন করবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছর এফডিসি ধ্বংস করা হয়েছে, বিএনপি চলচ্চিত্রের যত উন্নয়ন করেছে পলাতক ফ্যাসিস্ট সরকার সেটি ধ্বংস করে চলচ্চিত্রের শেষ করে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ, উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, আবু হেনা বাবলু, হান্নান মজুমদার, সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, চিত্রনায়ক আবির চৌধুরী, চিত্রনায়ক মারুফ আকিব, যুগ্ম মহাসচিব চিত্রনায়িকা জিনিয়া, চিত্রনায়ক তানভির তনু, জিএম সাঈদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, অভিনেতা আসিফ বাবু, অভিনেতা পলাশ খান, অভিনেতা ডেঞ্জার নাসিম, ব্যবস্থাপক শাহ আলম, অভিনেতা মোহাম্মাদ হোসেন লিটন প্রমুখ।

এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকালে কুরআন খতম ও ফাতেহা পাঠ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর