Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১৩:৪৬ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:৫৭

– ছবি : সংগৃহীত

পাবনা: জেলার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত‍্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে ঈশ্বরদী-ঢালারচর রেলরুটের কালিকাপুর এলাকায় ১৭ নম্বর রেল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দেওয়ান দিকশাইল উত্তর পাড়া গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ওই যুবকের কিছুটা মানসিক সমস‍্যা ছিল বলে জানা গেছে। সকালে ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে পাশ্ববর্তী কালিকাপুর গ্রামে রেললাইনে চলে যায়। এ সময় ওই রেললাইন দিয়ে ঢালারচর থেকে রাজশাহী গামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন যাচ্ছিল। ওই ট্রেনের সাথে ধাক্কা লেগে শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত‍্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর