Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত চট্টগ্রাম’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ২২:৪৯ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৭:০৮

কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছেন চসিক মেয়র ডা. শাহাদাত। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘণ্টার মধ্যে সমাপ্তির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২৮ মে) দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, দুপুর ২টা থেকে শুরু হওয়া নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘণ্টার মধ্যে শেষ হয়েছে।

সিটি মেয়র বলেন, ‘আমি সকাল ৯টা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেছি। চসিকের ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে লোডারসহ ৩৭৯টি গাড়ি নিয়ে ৩ হাজার২০০ শ্রমিক পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন। সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। দুপুর ২ টা থেকে মহানগর বিএনপি কার্যালয়ের সামনের এসটিএসএস থেকে কোরবানির বর্জ্য সংগ্রহের মূল কাজ শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে নগরীর কোরবানি বর্জ্য অপসারিত হয়েছে।’

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ায় কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের কিছু এলাকায় বিকেলে কোরবানি দেওয়ার সংস্কৃতি থাকায় সেসব বর্জ্য অপসারণেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া, অনেকে কোরবানির পরদিন কোরবানি দেন, সে বর্জ্যও আমরা অপসারণ করব।’

সিটি করপোরেশন এলাকার কোথাও কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য কোরবানির দিন রাত ৮ টার পরে পড়ে থাকতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের জানানোর অনুরোধ জানান মেয়র।

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর