Wednesday 27 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত নেতারা কে কোথায় ঈদ করবেন


২৭ মে ২০২৬ ১২:৪৫ | আপডেট: ২৭ মে ২০২৬ ১৩:০৯

ঢাকা: বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সুত্র জানায়, দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ বছর হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি সেখানে ঈদ পালন করবেন। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ঢাকায়, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ করবেন।

এছাড়া সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

বিজ্ঞাপন

তাছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ঢাকায়, সাধারণ সম্পাদক ড. রেজাউল করিম নিজ এলাকা লক্ষীপুরে, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল নিজ এলাকা চাপাইনবাবগঞ্জে এবং দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ এলাকা পটুয়াখালীর বাউফলে ঈদ উদযাপন করবেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মনবাড়িয়ায় ঈদ উদযাপন করবেন বলে সারাবাংলাকে জানান।

সারাবাংলা/এমএমএইচ/এসআর