Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেবাচিম হাসপাতালের‎ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

‎ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১০:৩৬ | আপডেট: ২৭ মে ২০২৬ ১২:৫৩

– ছবি : সারাবাংলা

বরিশাল: জেলার শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দু’জন হচ্ছে- বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা গ্রামের বাসিন্দা বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) এবং নগরীর বান্দ রোড এলাকার বজলু কমিশনারের ভাড়াটিয়া বেলালের ছেলে আকাশ (১০)।

মঙ্গলবার (২৬ মে) রাত ১০টায় হাসপাতালের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা।

‎‎শিশু আরাফাতের নানী বকুল বেগম জানান, সোমবার সকালে আরাফাত তার মায়ের সঙ্গে বরিশাল শহরে নানা বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল থেকে আরাফাত বাসা থেকে নিখোঁজ ছিল। পরে বিভিন্নস্থানে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শেবাচিম হাসপাতালের পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পায়।

‎নিহত আকাশের চাচা মাসুদ জানান, মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে আকাশ বাসা থেকে বের হয়ে যায়। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, মেডিকেল কলেজের দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

‎বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বরিউল ইসলাম জানান, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা শেবাচিম হাসপাতালের পুকুরে আধাঘণ্টা তল্লাশি চালিয়ে ওই শিশু দুইটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর