Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনাসেতুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে সাড়ে ১৩ কিলোমিটার ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১২:২৭ | আপডেট: ২৬ মে ২০২৬ ১৩:০০

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল: আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আযহা। ঈদের ছুটি দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ।

এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে গত রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার যানবাহনের চাপ বেশি থাকায় ধীর গতিতে চলছে যানবাহন।

এদিকে গত ২৪ ঘন্টায় যমুনা সেতুর উপর দিয়ে ৫৩ হাজার ২শত ৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় করা হয়েছে ৩ কোটি ৭৭ লাখ টাকা।

মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্ব পাড় ঘুড়ে যানবাহনের এমন চিত্রই দেখা যায়।

বিজ্ঞাপন

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনে মহাসড়কে বিভিন্ন স্থানে একহাজার পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় স্বস্তিদায়ক করতে সেতুর উপর রাখা হয়েছে পুলিশের বিশেষ নজরদারি। তাছাড়া চুরি ছিনতাই ও ডাকাতি রোধে মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহলদারি করছে।

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে তিন কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা।অপরদিকে পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকাগামী ২১ হাজার ৬০ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা জটলা তৈরি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, যানজট নিরসনে মহাসড়কে বিভিন্ন স্থানে এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে । যাতে করে ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় স্বস্তিদায়ক হয়। এছাড়াও যমুনা সেতুর উপর রাখা হয়েছে পুলিশের বিশেষ নজরদারি।

তিনি আরো জানান, চুরি ছিনতাই ও ডাকাতি রোধে মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহলদারি বাড়ানো হয়েছে। কোরবানি পশু পন্যবাহী ট্রাক ও ফিটনেস বীহিন গাড়ি চলাচল এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মহাসড়কে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন