ঢাকা: রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়াবাদ বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে আগুন নেভাতে পানির সংকট রয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কালশী বস্তিতে আগুনের সংবাদ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও তিনটি ইউনিট পথে রয়েছে।
এদিকে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।