Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল নথি, ১০ বছরের নিষেধাজ্ঞা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৭:২৫ | আপডেট: ২৪ মে ২০২৬ ২৩:২৯

ঢাকা: যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল নথি জমা দিলে ১০ বছরের নিষেধাজ্ঞা হতে পারে বলে জানিয়েছে দেশটি।

রবিবার (২৪ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

ব্রিটিশ হাইকমিশনের সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল নথি জমা দেওয়ার ফল হতে পারে ১০ বছরের নিষেধাজ্ঞা। সে কারণে সঠিক তথ্য, জিজ্ঞাসা এবং যুক্তরাজ্যের ভিসা নির্দেশনা জানতে অনুরোধ করা হয়েছে।
ভিসা আবেদন করার জন্য নিচের লিঙ্ক দেখতে অনুরোধ জানিয়েছে হাইকমিশন: gov.uk/browse/visas-immigration