Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিএনজির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৫:৫৮ | আপডেট: ২৪ মে ২০২৬ ২৩:৩১

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই মোটরসাইকেলে তিন বন্ধু নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫) এবং একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) এবং সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)।।

স্থানীয়রা জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লিমনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় সায়মনের।

বিজ্ঞাপন

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর