Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ বদলে হচ্ছে ‘বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিট’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৯:৫৮

ঢাকা:বাংলাদেশ ব্যাংক নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে। এ লক্ষ্যে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরগুলোর প্রধান কার্যালয়ে গঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’-এর নাম পরিবর্তন করে ‘Bangla QR বাস্তবায়ন ইউনিট’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে)বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ–সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। এটি দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রোভাইডার, পিএসপি ও পিএসওর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তুলতে এবং Bangla QR লেনদেন সম্প্রসারণকে আরও বেগবান করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সব ব্যাংক, এমএফএস ও পিএসপিকে তাদের মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বাড়াতে হবে। একই সঙ্গে অ্যাপে Bangla QR–এর মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা চালু এবং হোমপেজে Bangla QR পেমেন্ট অপশন দৃশ্যমান রাখতে হবে।

এ ছাড়া ব্যাংকগুলোকে সব ট্রেড লাইসেন্সধারী খুচরা (রিটেইল) হিসাবধারীকে Bangla QR চ্যানেলে যুক্ত করতে বলা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বৃদ্ধি ও নতুন মার্চেন্ট অনবোর্ডিংয়ের জন্য সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাসহ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এ পরিকল্পনা আগামী ৩ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

এ ছাড়া প্রতিটি ব্যাংক শাখায় একজন কর্মকর্তাকে ‘Bangla QR Branding কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগে জারি করা সংশ্লিষ্ট সার্কুলারগুলোর অন্যান্য নির্দেশনাও বহাল থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর