Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১২:২৬

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর বৃষ্টির সময় বজ্রপাত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলামের স্ত্রী মানোয়ারা বেগম (৪০) এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের আব্দুল মালেক (৪৫)।

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘বৃষ্টির মধ্যে আব্দুল মালেক বাবুপুরের একটি ধানখেতে কাজ করতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুল মালেকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর