Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার সম্ভব: অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৬:২৮ | আপডেট: ২১ মে ২০২৬ ১৭:৫০

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল -ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় দ্রুত বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্পন্ন হবে, ততই বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, দ্রুত বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
তিনি মনে করেন, এই ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত সময়ে সম্পন্ন করা সম্ভব এবং আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম/এসআর 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর