Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৯:৩০ | আপডেট: ১৭ মে ২০২৬ ২২:৪৯

ঢাকা: এফবিসিসিআই’র বর্তমান প্রশাসকের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিদের দাবির মুখে সরকারি কর্মকর্তার পরিবর্তে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নতুন প্রশাসক নিয়োগের পর দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণার আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে)এফবিসিসিআইয়ের প্রশাসকের সঙ্গে এফবিসিসিআই সংস্কার পরিষদের এক আলোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে সংস্কার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংস্কার পরিষদের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

সিদ্ধান্তগুলো হলো— এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে সরকারি কর্মকর্তার পরিবর্তে অতিসত্বর একজন ব্যবসায়ী প্রশাসক নিয়োগ করা হবে। এছাড়া বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫–এর যেসব ধারায় পুনরায় পরিবর্তন আনা হবে, সেগুলো সংস্কার পরিষদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করতে হবে। একই সঙ্গে নতুন প্রশাসক নিয়োগের পর দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রোববারের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর