Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগারগাঁওয়ে চলছে ২ দিনব্যাপী টেলিকম মেলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৫:১৯ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:৫০

আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে আয়োজিত দুই দিনব্যাপী টেলিকম মেলা। ছবি: সারাবাংলা

ঢাকা: ইন্টারনেট ও টেলিকম সেবাদাতাদের মিলনমেলায় পরিণত হয়েছে বিটিআরসি ভবনের নীচতলা।

রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে বসেছে দুই দিনব্যাপী এই টেলিকম মেলা। মেলায় এই খাতের বহুপক্ষীয় অংশীদাররা ৩০টি স্টলে তুলে ধরছেন নিজেদের সেবা ও উদ্ভাবন।

ছবি: সারাবাংলা

ব্যবসায়ীদের পাশাপাশি এই মেলায় অংশ নিচ্ছেন তরুণ উদ্ভাবকেরাও। সেবাদাতাদের মধ্যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটকের সঙ্গে রয়েছে ইডটকো, ফাইবার অ্যাট হোম, আইসিসি কমিনিউকেশন, পিয়ারেক্স সহ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

বিজ্ঞাপন

আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিকের সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সারাবাংলা

সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দুপুরের দিকে মেলা প্রাঙ্গনে হাজির হয়েছেন প্রযুক্তিপ্রেমীরা। তারা বিভিন্ন স্টল ঘুরে দেখছেন।

বিটিআরসি ভবনের নিচ তলায় ১৭ মে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে সোমবার (১৮ মে) বিকেল পর্যন্ত।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর