Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চ শেষে ইসলামী ব্যাংকের আমানত ১ লাখ ৮৭ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২০:৩৯

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দেশের ব্যাংক খাতে নানা সঙ্কটেও আমানতের সুরক্ষায় অন্যন্য অবস্থান ধরের রেখেছে ইসলামী ব্যাংক। আওয়ামী লীগ সরকার পতনের পরও হু হু করে বাড়ছে আমানত। গত এপ্রিল পর্যন্ত প্রায় ৩ কোটি গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৮৭ হাজার কোটি টাকার আমানত নিয়ে সেরা অবস্থান ধরে রেখেছে ব্যাংকটি।

গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের গত মার্চ পর্যন্ত ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৭ হাজার কোটি টাকা। বর্তমানে দেশের পুরো ব্যাংকিং খাতের মোট আমানতের পরিমাণ প্রায় ২১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ইসলামি ব্যাংকিং খাতের মোট আমানত প্রায় ৪ লাখ ৭৪ হাজার কোটি টাকা, যার প্রায় ৩৯ শতাংশ এককভাবে ধারণ করছে ইসলামী ব্যাংক।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে প্রায় ৩ কোটি গ্রাহক ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করছেন। দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকটি আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। ব্যাংকটির রয়েছে ৪০০টি শাখা, ২৭৬টি উপশাখা এবং প্রায় ২ হাজার ৮০০ এজেন্ট ব্যাংকিং আউটলেট।

সারাবাংলা/এসএ/এসআর