Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপি’র নতুন ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১১:০০ | আপডেট: ১৫ মে ২০২৬ ১২:২৮

নতুন ভারপ্রাপ্ত কমিশনার অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে দায়িত্বগ্রহণ করেন তিনি। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন মো. সরওয়ার।

ডিএমপি’র উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার আর কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়নি। এ কারণে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনারের এর দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার মো. সরওয়ারের চাকরি জীবনের শেষ দিন ছিল। তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে, নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

সারাবাংলা/এমএইচ/এনজে