Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে মজুত সরকারি চাল জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ২১:২৭

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ লাখ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কদমরসুলপুর এলাকার একটি প্রতিষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কদমরসুলপুরের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সরকারি চাল অবৈধভাবে মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি চাল জব্দ করা হয়। একই সঙ্গে আব্দুল আজিজ (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জোরারগঞ্জ থানার বামুনসুন্দর দারোগাহাট এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

জব্দ করা চাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, অবৈধ খাদ্য মজুত ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।