Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অফশোর মডেলের খসড়া পিএসসি ও ভর্তুকির অর্থে বিদ্যুৎ আমদানির নীতিগত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৭:৪৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ অফশোর মডেলের খসড়া পিএসসি এবং ভর্তুকির অর্থে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সরকারি বিদ্যুৎে কেন্দ্র, জয়েন্ট ভেঞ্চার ও আদানি পাওয়ার ঝাড়খান্ডসহ ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্তকরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন