Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদা ও যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৬

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ৬ মে ২০২৬ ২২:৩৯

ঢাকা: রাজধানীর মুগদা ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৫ মে) মুগদা ও যাত্রাবাড়ী থানা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করা হয়।

ডিসি নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় চারজন, পুরাতন মামলায় চারজন, গ্রেফতারি পরোয়ানা মূলে পাঁচজন ও মোবাইল কোর্টে ৩৩ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।