Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ৬ মে ২০২৬ ২২:৩৮

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৫ মে ফেনী জেলা সফরে যাচ্ছেন। বর্ষা মৌসুম শুরুর আগে দেশব্যাপী চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ওইদিন তিনি ফেনীতে এই প্রকল্পের উদ্বোধন করবেন।

বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পানিসম্পদ মন্ত্রী জানান, সরকার আগামী পাঁচ বছরে সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায় এই কর্মসূচির উদ্বোধন করছেন। বর্ষা মৌসুমের আগেই এই কাজ ত্বরান্বিত করতে মে মাসজুড়ে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে। ফেনী সফরে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বিজ্ঞাপন

বৈঠক প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, সারা দেশে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই খনন কার্যক্রম তদারকি করছেন। মে মাসের পর বর্ষা শুরু হলে কাজ সাময়িক বন্ধ থাকলেও নভেম্বর-ডিসেম্বর নাগাদ পুনরায় পুরোদমে খনন কাজ শুরু হবে। এছাড়া পানিসম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে সরকার পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষাও প্রায় সম্পন্ন করেছে বলে তিনি উল্লেখ করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর