Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৭:২২

ঢাকা: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন।’

বিজ্ঞাপন

শোক বার্তায় তিনি আরও বলেন, ‘আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর