Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইজিংয়ে বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৪:১৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত: তিন দিনের চীন সফরে মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী, বুধবার বেইজিং-এর দিয়াওউতাই স্টেট গেস্ট হাউসে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে সিপিপিসিসি-র চেয়ারম্যান এবং অন্যান্য ঊর্ধ্বতন চীনা নেতৃত্বের সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর