Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে কোনো কাজ করা যাবে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৭:০১

– ছবি : সংগৃহীত

ঢাকা: ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।

শনিবার (২ মে) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ভিজিটর ভিসায় (বি১/বি২ ভিসা) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়, যেমন চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর