Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীতের মতো আবারও ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৯:৫৯

শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, অতীতের মতো আবারও ষড়যন্ত্র চলছে। ১২ তারিখ যখন তারা সফল হয়নি, তখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশকে বন্ধুহীন করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিশ্ব দরবার দেখছে যে এই সরকার জনগণের নির্বাচিত এবং তারা গণতান্ত্রিক সরকারের সঙ্গে কথা বলছে ও বিনিয়োগ করতে চাচ্ছে। আমাদের বিশ্ব দরবারের এই সুযোগ গ্রহণ করতে হবে। সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চোখ-কান খোলা রাখতে হবে এবং সবাইকে জেগে উঠতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে তিনি নিজেকে শ্রমিকদের কাতারে শামিল করার আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, আমি শ্রমিকদের খাতায় নিজের নাম এবং অন্য মন্ত্রীদের নাম লেখাতে চাই। সেই সঙ্গে আপনাদের প্রত্যেককে দেশ গড়ার শ্রমিক হিসেবে নাম লেখানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিগত আন্দোলন-সংগ্রামের স্মৃতি চারণ করে তারেক রহমান বলেন, নয়াপল্টনকেন্দ্রিক যেসব কর্মসূচি হয়েছে, সেসব কর্মসূচিতে বিগত স্বৈরাচার সরকারের হামলা হয়েছে। আমি আন্দোলন চলাকালীন নয়াপল্টনের বাসিন্দা ও ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর