Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় শ্রমিক অধিকারের দা‌বি

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১২:৩২ | আপডেট: ১ মে ২০২৬ ১৬:১১

ঢাকা: আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে গা‌র্মেন্ট শ্র‌মিক ট্রেড ইউ‌নিয়ন সাংস্কৃতিক অনুষ্ঠা‌নের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সচেতনতা সৃষ্টি করেন।

শুক্রবার (১ মে) বাংলা‌দেশ সংবাদ সংস্থার বিপরীত সড়‌কে এ অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রেন।

অনুষ্ঠা‌নে শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন, যেখানে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। লাল পোশাকে সজ্জিত শিল্পীদের দল হারমোনিয়াম ও তবলার সুরে সংগীত পরিবেশন করে উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

বক্তারা বলেন, শ্রমিকদের ঘামেই দেশের উন্নয়ন এগিয়ে চলছে, কিন্তু তাদের ন্যায্য অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। তাই মে দিবসের এই দিনে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শ্রমিক আন্দোলনের প্রতি সমর্থন জানান।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর