Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি সিকিউরিটিজে নতুন প্রাইমারি ডিলার ব্র্যাক ও পূবালী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২১:০৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২৩:২৮

ঢাকা: সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসি-কে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা পৃথক দুটি স্মারকের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থে‌কে এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

নির্দেশনা অনুযায়ী, আগামী মে ২০২৬ মাসের প্রথম কার্যদিবস থেকে পরবর্তী তিন বছরের জন্য ব্যাংক দুটি সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হিসেবে দায়িত্ব পালন করবে। ‘Guidelines for Enlistment and Operations of Primary Dealers in Government Securities, 2025 (Amended)’ অনুসরণ করে এই অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই অনুমোদন স্থায়ী নয়। বার্ষিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে এ অনুমোদন নবায়ন বা বাতিল করা হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বিল ও বন্ড ইস্যু ও লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মুদ্রাবাজারে তারল্য ব্যবস্থাপনায় সহায়তা করে।