Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি’র এডহক কমিটি: বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেট
৩০ এপ্রিল ২০২৬ ১৫:৩৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৬:৩৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে এই কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী এ রিটটি করেন।

এর আগে গত ৭ এপ্রিল তিন মাসের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

বিজ্ঞাপন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানায়, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করছে।