Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৩:২৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৫:০৯

ঢাকা: বাংলাদেশে পুঁজিবাজারের তদারকি, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নের লক্ষ্যে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ২৫ মিনিটে বিলটি পাস হয়।

বিলটি আজকে পাস না করে স্থগিত করার দাবি জানিয়েছিলো সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কিন্তু কণ্ঠ ভোটে সেটি নাকচ হয়ে যায়। বিল পাস হওয়ার পর বিল নিয়ে অনির্ধারিত তর্কে অবতীর্ণ হন বিরোধীদল ও অর্থমন্ত্রী।

এ পর্যায়ে বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য দেন। তাদের বক্তব্যের জবাব দেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন