Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরীক্ষায় উত্তীর্ণ না হলেও উচ্চতর পদে যোগ দিতে পারবেন ব্যাংকাররা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:২০

ঢাকা: ব্যাংক খাতে অভিজ্ঞ জনবল ব্যবহারে নতুন সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও নির্দিষ্ট শর্তে অভিজ্ঞ ব্যাংকাররা অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে পারবেন।

বুধবার (২৯ এপ্রিল) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়, কোনো ব্যাংকের সিনিয়র অফিসার পদমর্যাদার কর্মকর্তা যদি অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা অর্জন করেন, তবে তাকে অন্য কোনো ব্যাংকে তুলনামূলক উচ্চ পদে নিয়োগ দেওয়া যাবে—এক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয়।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে জারি করা নির্দেশনায় অন্য ব্যাংকে উচ্চ পদে যোগদানের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। তবে নতুন এই সিদ্ধান্তে সেই শর্ত শিথিল করা হলো।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকিং খাতে দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা কর্মকর্তাদের জন্য এটি একটি ইতিবাচক সুযোগ সৃষ্টি করবে, যা ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে সহায়ক হবে।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে একদিকে যেমন অভিজ্ঞ কর্মকর্তারা দ্রুত পদোন্নতির সুযোগ পাবেন, অন্যদিকে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার গুরুত্ব কিছুটা কমে যেতে পারে। তাই দক্ষতা যাচাইয়ের বিকল্প মানদণ্ড নির্ধারণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ব্যাংক খাতের বিশ্লেষকদের মতে, নতুন এ নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতার ভারসাম্য বজায় রাখা জরুরি, যাতে অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মধ্যে সমন্বয় নিশ্চিত হয়।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর