Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইসহাক দারের সঙ্গে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬ ১১:১৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৪:০১

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তান পৌছে ইসলামাবাদে এ বৈঠক করেছেন আব্বাস আরাগচি। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরাগচিকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান।

তাহির আন্দ্রাবি বলেন, ‘সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাগুলো নিয়ে আলোচনা করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর