ঢাকা: বিএনপি সরকারের ট্রাজেক্টরী একটু একটু করে ক্লিয়ার হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল দশটার দিকে নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, প্রথম ধাপে, যেই সমস্ত সংস্কার প্রস্তাব সরকারের অসীম ক্ষমতাকে কমায়ে দিবে বা জবাবদিহিতা নিশ্চিত করবে, সেইগুলোকে বাদ দিয়ে দেওয়া। যেমন মানবাধিকার কমিশন অধ্যাদেশ বা গুম প্রতিরোধ অধ্যাদেশ, এইগুলোকে নাই করে দেওয়া। বিচার বিভাগের আলাদা নিয়োগ পদ্ধতি ও আলাদা সচিবালয় বাদ দিয়ে দেওয়া। যাতে করে সরকার যা ইচ্ছা করতে চায় সেইটা বিনা বাধায় করতে পারে।
দ্বিতীয় ধাপে, প্রশাসনের সব জায়গায় নিজেদের দলীয় লোক বসানো। দলীয় লোকের সুবিধা হইল, এরা সবসময় জ্বি হুজুর টাইপের থাকে। ডানে যেতে বললে শুধু নিজেই ডানে যাবে না, অন্য কেউ বামে গেলে তাকেও একটা অতিরিক্ত চটকানা দিয়ে দিবে।
তৃতীয় ধাপে, ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যেহেতু ছাত্ররা বাংলাদেশের সব আন্দোলনের সামনের সারিতে থাকে, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলন ক্যাম্পাস থেকেই শুরু হয়েছিল; ক্যাম্পাস ছাত্রলীগের মত দখলে না রাখলে, ইচ্ছামত ক্ষমতা চর্চা করা যাবে না।
এই তিনটা ধাপ শেষ করতে পারলে বিএনপির সামনে আর কোন বাধা থাকবে না। অবশ্য বিএনপি আমাদেরকে বলতে চায়, ফ্যাসিজমের সকল রাস্তা এক এক করে ক্লিয়ার করলেও, আসলে তারা আমাদের সুশাসনই দিতে চায়!