Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে বাস দুর্ঘটনায় মৃত দুজনের পরিচয় সনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৯:৫৬

– ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে ফুট ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় মৃত দুজনের পরিচয় সনাক্ত হয়েছে। তাদের একজনের নাম সাগর মিয়া (৩৫) এবং অন্যজন মুসলিম উদ্দিন (৭৪)। তারা দুজনই সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে লেবারের কাজ করতো।

বৃহস্পতিবার (২৩এপ্রিল) সন্ধ্যার দিকে মরেদহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভগে নিয়ে আসে বনানী থানা পুলিশ।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম মরদেহ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

এসআই জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসা হয়। দুজনের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নাম ঠিকানা সনাক্ত করা গেছে। এখনো কোন স্বজন পাওয়া যায়নি। তবে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এদের একজনের নাম মুসলিম উদ্দিন (৭৪) ও সাগর মিয়া (৩৫)। সাগরের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার মহিশবন্দি গ্রামে। বাবার নাম চান মিয়া। মুসলিম উদ্দিনের পরিচয় পত্রে মিরপুর আহম্মদনগর ঈশাখা রোড পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এসআই জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি দুজনই সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে লেবারের কাজ করতো। ঘটনার সময় তারা রাস্তায় কাজ করছিল। এই ঘটনায় আরো তিন চারজন আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এর আগে বিকেলে মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাস তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তির তোপের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।