Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাপানো টাকায় ঋণ নিচ্ছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি: পিআরআই

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৯:০২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২১:২৬

ঢাকা: সরকার নতুন করে টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে, যার ফলে দেশে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে— এমন মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর মুখ্য অর্থনীতিবিদ আ‌শিকুর রহমান।

বৃহস্পতিবার(২৩ এ‌প্রিল) রাজধানীর বনানীতে পিআরআইয়ের কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, চলতি বছরের মার্চ মাসেই বাংলা‌দেশ ব্যাংক থেকে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা মূলত ‘হাই-পাওয়ার মানি’ বা নতুন ছাপানো টাকা। এ ধরনের ঋণের প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আশিকুর রহমান বলেন, “সংস্কার প্রক্রিয়া থেকে পিছিয়ে গেলে তা আত্মঘাতী হবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার ব্যাংক রেজোল্যুশন পর্যালোচনা করবে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সংস্কার থেকে সরে এসে সরকার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড(আইএমএফ) সংক্রান্ত বিষয়ে অপ্রয়োজনীয় চাপ তৈরি করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে আইসিসিবি সভাপতি ম‌াহবুবুর রহমান ব‌লেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দ্বিধা–দ্বন্দ্ব কাজ করছে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। এ অবস্থায় সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব বক্ত‌ব্যে পিআরআই চেয়ারম্যান জাই‌দি সাত্তার বলেন, জ্বালানির দামের প্রভাব সব পণ্যের ওপর পড়ছে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকারকে বড় ধরনের কাঠামোগত সংস্কারের দিকে এগোতে হবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর