ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এনএম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বিভিন্ন ডিএমপির তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৬৬ জনকে ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৭ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ৩০ জন, আদাবর থানা ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৯ জন ও হাতিরঝিল থানা ৫ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।